
বরিশালের আগৈলঝাড়ায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের রামশীল গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধার পরিবারের দাবি ছেলের সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন তিনি।
মৃত বৃদ্ধার নাম আলোমতি বাড়ৈ (৬০)। তিনি ওই গ্রামের অনিল বাড়ৈর স্ত্রী। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃদ্ধার ছোট ছেলে অনুকুল বাড়ৈর সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর ছেলে কাউকে কিছু না জানিয়ে সকালে স্ত্রী মিতু বাড়ৈকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যান। ওই বৃদ্ধা খাবার খেতে না পেরে ছেলের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিরন হালদার তাঁকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে