
পিরোজপুরের নেছারাবাদে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন কাজী সাখাওয়াত হোসেন নামের এক বীর মুক্তিযোদ্ধা।
আজ বুধবার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ওই মুক্তিযোদ্ধার ওপর স্থানীয় এক সাংবাদিক চড়াও হন। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাখাওয়াত নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মুক্তিযোদ্ধা ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাখাওয়াত বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। তখন উপস্থিত কয়েকজন এর বিরোধিতা করলে তিনি ক্ষমা চান। কিন্তু এর জেরে আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাখাওয়াতের ওপর চড়াও হন স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা।
এ নিয়ে কথা হলে সাখাওয়াত বলেন, ‘সব পরিবেশে জয় বাংলা বলা ঠিক না। পরিবেশ বুঝে সবকিছু বলতে হয়। আমি ওই দিন জয় বাংলা বলার কারণে আজ স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা আমার ওপর একটু উত্তেজিত হয়েছিল।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চ অনুষ্ঠানের দিন কোনো ‘‘জয় বাংলা’’ স্লোগান বলা হয়নি। মূলত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘‘জয় বাংলা’’ বলেছিলেন। তখন অনেকে তাঁর বিরোধিতা করেন। তখনোই তিনি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। আসলে বিষয়টি নিয়ে আমিও বিব্রত হয়েছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে