
বরিশালের গৌরনদীতে একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বাড়িঘর ও আশপাশের স্থাপনা। বালু উত্তোলনকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারেন না। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন একই গ্রামের প্রভাবশালী রুবেল হাওলাদার। গত দুই দিন থেকে অবৈধ ড্রেজার বসিয়ে একই গ্রামের শাহজাহান সরদার ও মিদুল নামে দুজনের যৌথ মাছের ঘের থেকে বালু উত্তোলন করে আসছেন তিনি। এতে মাছের ঘেরটি হুমকির মুখে পরেছে।
শাহজাহান সরদার ও মিদুল অভিযোগ করে বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। রুবেল মাসের পর মাস অবৈধ ড্রেজার বসিয়ে বিভিন্ন পুকুর, ডোবা ও জলাশয় থেকে বালু উত্তোলন করে ব্যবসা করছেন। এর আগে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিলে একাধিক মেশিন জব্দ করা হয়। এতে কিছুদিন বালুর ব্যবসা বন্ধ থাকে। গত ২ দিন ধরে পুনরায় এ ব্যবসা শুরু করেছেন তিনি। বালু উত্তোলনের ফলে এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অনতিবিলম্বে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে। জনস্বার্থে বিঘ্ন ঘটিয়ে কাউকে অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে