বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার (৩০) ও কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামের সালাম খানের ছেলে বাবু খান (২৮)।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গতকাল রাতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী মেহেদী হাওলাদার ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সাকিব খান ও ভ্যান চালক বাবু খানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। শেবাচিম হাসপাতালে ভর্তি ভ্যান চালক বাবু খান রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ আজ শুক্রবার সকালে মেহেদী হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে