
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে দুর্বৃত্তদের আগুনে জাতীয় পার্টির (জাপা) জেলা সদস্যসচিব মো. বশির আহমেদ হাওলাদারের গোয়ালঘর পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শংকরপাশা গ্রামে বশির আহমেদের বাড়ির গোয়ালঘরে গতকাল রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। একটি ছাগল আংশিক দগ্ধ হয় এবং আরও কয়েকটি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বশির আহমেদ বলেন, ‘আমার রাজনৈতিক ও স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধ থাকলেও আমি মনে করি শত্রুতার কারণে এমনটি হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না।’

জাতীয় পার্টির পৌর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম শেখ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করছি। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত গবাদিপশুর চিকিৎসা দিয়েছে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসক। এ ঘটনার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে