
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে, সেগুলো যেন শেষ করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি, সে জন্য আপনাদের কাছে দোয়া চাই।’
আজ শুক্রবার জুমার নামাজের আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের ১৩৫তম ইসালে সওয়াব মাহফিলে দোয়া নিতে এসে উপদেষ্টা এ কথা বলেন।
মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘ছারছিনার পীর সাহেবের নির্দেশে শরিয়ত, তরিকত ও মারেফাত পালনের পাশাপাশি এ দেশে শান্তিশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন।’
বার্ষিক মাহফিল গত বুধবার শুরু হয়। শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়। ছারছিনা দরবার শরিফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে