এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও উত্ত্যক্তকারীকে ধরিয়ে দিতে পুলিশ ডাকায় ইট দিয়ে এক যুবকের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার তালতলী বাজারে আজ বুধবার এ ঘটনা ঘটে। মো. হারুন সিকদার (৩৫) নামে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হারুন উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাতেরকাঠি গ্রামের বাসিন্দা মো. জালাল সিকদারের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক।
হারুনের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাকলা তাতেরকাঠি গ্রামের বাসিন্দা মো. হানিফ সিকদার (৪০) নামে এক ব্যক্তি একই এলাকার এক নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করেন হারুন। এ নিয়ে হানিফের সঙ্গে হারুনের বিরোধ সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে হানিফ ওই নারীর বাড়িতে গেলে হারুনের নেতৃত্বে স্থানীয় লোকজন হানিফকে আটক করে এবং হারুন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দায়িত্ব নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।
আজ সকাল নয়টার দিকে হারুন তালতলী বাজরে গেলে হানিফ ও তাঁর লোকজন মিলে হারুনের ওপর হামলা চালান। ইট দিয়ে তাঁরা হারুনের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেন। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় হারুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অভিযুক্ত হানিফ সিকদার মারধর করার কথা স্বীকার করে বলেন, ‘একটি মিথ্যে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে আমাকে হারুন থাপ্পড় মেরেছে। মীমাংসা করলেও থাপ্পড়ের বিচার হয়নি। এ কারণে আজকে (বুধবার) হারুনকে মেরেছি।’
নাজিরপুর ইউপির সদস্য মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মীমাংসিত বিষয় নিয়ে ফের মারধর করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।
এ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে