
তিন মাস আগে ফোনে বিয়ে হওয়া বরগুনার পাথরঘাটার বাসিন্দা সৌদিপ্রবাসী মোহাম্মদ মোসলেম মুসার (৩২) চলতি মাসের ২৩ তারিখে দেশে আসার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তাঁকে চলে যেতে হয়েছে পরপারে। গত শুক্রবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তাঁর মৃত্যু হয়।
গতকাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সৌদি আরবের একটি হাসপাতালে মৃত্যু হয় মোহাম্মদ মোসলেম মুসার। গত শুক্রবার রাত ৮টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।
মুসার বড় ভাই সৌদিপ্রবাসী মোহাম্মদ হিরু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আট বছর আগে মুসা সৌদি আরবে আসেন। তিনি সৌদি আরবে গাড়ি কিনে ভাড়ায় চালাতেন। গত শুক্রবার রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই সেই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
মুসার পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের বাইনচুকটি এলাকার এক সৌদিপ্রবাসীর মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে বিয়ে হয় মুসার। এ মাসের ২৩ তারিখ মুসার দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল। সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তাঁর।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে