পটুয়াখালীর গলাচিপায় সাড়ে ৯ লাখ ৫০ হাজার জাল নোটসহ খোকন ওরফে শাওন ওরফে ছগির নামে জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহম্মদ মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া শাওন ওরফে ছগির (৩৫) রাঙ্গাবালীর পূর্ব বাহের চর ১ নম্বর ওয়ার্ডের মৃত তোফাজ্জেল হাওলাদারের ছেলে। তিনি জাল টাকার নোট বিক্রয় ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় জাল টাকা বাজারজাত করে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহ্ফুজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার গলাচিপা পৌরসভার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের জালিয়াতি চক্রের এক সদস্যকে ১ হাজার টাকার ৭৯৬টি ও ৫০০ টাকার ৩০৮টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। যার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা।’
মোহম্মদ মাহ্ফুজুর রহমান আরও বলেন, ‘ছগিরের বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে একাধিক সহযোগীর নাম প্রকাশ করে। তাঁর বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে