হাসপাতাল থেকে দালাল সিন্ডিকেট দূর, সেবার মান বৃদ্ধিসহ আট দফা দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্দোলন করেছেন ছাত্রনেতারা। এ সময় তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে অবরুদ্ধ করেন।
আজ রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা স্বাস্থ্য কর্মকর্তাকে নিজ কক্ষে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা কর্মকর্তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা জানান, বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের জন্য সাত মাস আগে হাসপাতালের প্রধান মনিরুজ্জামানের কাছে আট দফা দাবি পেশ করা হয়। কিন্তু এখনো তিনি কোনো দাবিই বাস্তবায়ন করেননি। সেই দাবি নিয়েই আজ আবার তাঁর কাছে আসেন ছাত্রনেতারা। অতি দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাঁরা আন্দোলন স্থগিত করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে