
ভোলার চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহতের ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুজন, রানা, রনি, তহমিনা, লাভলু, কালু ব্যাপারী, আ. লতিফ, রিয়াজ ও রাকিব।
শনিবার (৫ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান ও দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার। ওসি আরিফ ইফতেখার বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে আজ শনিবার দুলারহাট থানায় এ মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি ও হামলাকারী আবুবক্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আল আমিনকে আজ বেলা ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চরফ্যাশনে হামলা চালিয়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আবুবক্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আল আমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ ও সদস্যসচিব মো. মুনতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ বিষয়টি জানানো হয়েছে।
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও তাঁর দলবলের হামলায় মাসুদ (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ আরও অন্তত ছয়জন।
পূর্ববিরোধের জেরে গতকাল সকালে উপজেলার দুলারহাট থানার আবুবক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার সাভারের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
ভোলা, চরফ্যাশন, স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী, নিহত, জেলার খবর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে