
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর-বিষখালী ভাড়ানি খালে নোঙর করা একটি ট্রলারে আরেকটি ট্রলারের ধাক্কায় মনির হোসেন (৩০) নামে এক জেলে খালে পড়ে নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা খালের লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে নোয়াখালী জেলার লক্ষ্মীপুর উপজেলার চকবাজার এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফোয়ান-১ ট্রলারের জেলে ছিলেন মনির।
নিখোঁজ মনিরের চাচাশ্বশুর ইসমাইল হোসেন বলেন, ‘পাথরঘাটা লঞ্চঘাটে আমাদের নোঙর করা ট্রলারে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এ সময় আমাদের ট্রলারের সুকানি ছুটে গিয়ে মনিরের গায়ে পড়ে। এতে মনির ছিটকে খালে পড়ে তলিয়ে যায়।’
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলে খালে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা খালে উদ্ধারকাজ শুরু করেছে। খালের চারটি পয়েন্টে জাল ফেলে আটকে দেওয়া হয়েছে, যাতে দেহটি ভেসে যেতে না পারে।
এদিকে ঘটনার পরপরই পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী ডুবুরি দলকে খবর দিয়েছে বলে জানা গেছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ছিলেন। স্থানীয়ভাবে উদ্ধারকাজ চলছে। এতে ফায়ার সার্ভিস ও পুলিশ সহায়তা করছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে