
বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন নিহতের বিচার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হকের নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের জোমাদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মৃধা রিয়াজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শাহরিয়ার আহমেদ নাঈম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।
কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক বলেন, ‘গত ৯ ডিসেম্বর অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি। গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে।
এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে