
নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ঝালকাঠি জেলার সহসভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার জেলা পরিষদসংলগ্ন তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লার ছেলে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ঝালকাঠি জেলা বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতা আনিসুর রহমান তাপু সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান অনিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে