বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীর থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।
পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকার বিষখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তাঁদের সহায়তায় লাশটি তীরে আনা হয়। এলাকার কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশের পাশে নদীর তীরে একটি স্কেচার পাওয়া গেছে। পরে পাথরঘাটা থানায় খবর দেওয়া হয়।
ওসি মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পানিতে থাকায় কাঁকড়া বা মাছের কামড়ে চেহারায় রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া লাশের পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে