
বরিশালের হিজলা উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের গোমাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার ছয়টি ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ। সমাবেশে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন—জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহে আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির রায়হান, হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাজাহান খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারেক মাঝি, উত্তর জেলা যুবদলের সদস্য মাহাবুবুল হক সুমন, মেমানিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ তারেক হোসেন, ধুলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সগির আহমেদসহ অনেকে।
সমাবেশে দেওয়ান মো. শহিদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর ক্ষমতা দখল করার জন্য আমাদের ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তখন সিপাহি জনতা কারারুদ্ধ জিয়াউর রহমানকে ছিনিয়ে এনে বিপ্লব ঘটিয়েছিলেন। এ দেশে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বারবার আওয়ামী লীগ সরকার সে গণতন্ত্র হত্যা করার চেষ্টা করেছে। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা গণতন্ত্র শেষ করে দিয়েছে। ৫ আগস্ট এ দেশের ছাত্রজনতা মিলে সেই গণতন্ত্র আবার উদ্ধার করেছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ভবিষ্যতেও এ গণতন্ত্র চালু থাকবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে