রগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তামার তারসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাঁর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়। দুই দিন আগে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার নিশানবাড়িয়া ইউপির সাবেক সদস্য গোলাম মস্তফা (৫০), সোহেল (৩০) ও হাসান (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ৩৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুই দিন আগে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়। পরে মেনিপাড়া এলাকায় মিলন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২৩০ কেজি তামার তার উদ্ধার করা হয়।
ওই রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় মামলা করে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। এরপর চোর ধরতে পুলিশের অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই তার বিক্রির উদ্দেশ্যে সাবেক ইউপি সদস্য মস্তফা কামাল পাচার করছেন এমন সংবাদের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ভোরে তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় ৬৮ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫৭ হাজার আট শ টাকা।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে