
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও তিন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ছাড়াও প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়ে নষ্ট করা হয়েছে। উদ্ধার করা জাটকা এতিম খানায় বিতরণ করা হয়েছে।
জানা যায়, গত ২ মার্চ থেকে মেঘনা নদীতে ২ মাসের অভয়াশ্রম ঘোষণা করছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় অভিযান চালায় হিজলা নৌ-পুলিশ। এ সময় ১৫ জেলে আটক করা হয়।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গতকাল অভিযানে নিষেধাজ্ঞার আওতায় যেসব নৌকা নদীতে পাওয়া গেছে তাদের নৌকা নষ্ট করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে