
পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তানভীর আজবাল হৃদয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন লেম্বুর চরে এ যৌথ অভিযান চলে। এ সময় ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, অভিযানকালে ট্রলারে জালের মধ্যে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা এবং পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরও ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। তাঁরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। পরে ইয়াবাগুলো মহিপুর থানায় হস্তান্তর এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।
এদিকে অভিযুক্তদের মধ্যে মোফাচ্ছেল হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে