
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ‘আমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব (ক্ষমতা) পাওয়ার জন্য আমরা হানাহানি-খুনোখুনি করি, সে দেশের ১২টা তো বাজবেই। আমাদের আল্লাহকে ভয় করতে হবে। জনগণের শাসক না হয়ে সেবক হতে হবে এবং রমজানে সবাইকে সংযম অবলম্বন করতে হবে। তাহলেই লোভ কমবে, হানাহানি বন্ধ হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে।’
আজ মঙ্গলবার ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি রোডে ফাতেমা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন ঝালকাঠি শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘যাদের মধ্যে ইমান ও তাকওয়া আছে তারাই আল্লাহর অলি হয়। আর এই অলিরাই দুনিয়া ও আখেরাতে সুসংবাদ পাবে। এ জন্য তাকওয়া অর্জন করতে হবে।’
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদীর সঞ্চালনায় ইফতার মাহফিলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে