দৈনিক আজকের পত্রিকার ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাইফুল ইসলাম আকাশের বাবা, সাবেক সেনা কর্মকর্তা মো. আবু তাহের মিন্টু মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়ি নুরতাজ জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুমের বড় ছেলে সাংবাদিক আকাশ জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার দুপুরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে লঞ্চযোগে ঢাকা নেওয়ার পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এ দিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় গভীর শোক প্রকাশ করেছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাফরুল্লাহ চৌধুরী, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে