
বরগুনায় আসমা আক্তার পুতুল (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর তাঁর স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। স্ত্রীকে খুনের আগে স্কুলপড়ুয়া মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখেন তিনি। মেয়ে সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখে, তার ছোট ভাই কাঁদছে। পাশের কক্ষে তার মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
বরগুনা পৌরসভার কলেজ রোডের বাগানবাড়ি এলাকায় গত রোববার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। থানায় আত্মসমর্পণ করা ওই যুবকের নাম আবুল কালাম (৩৫)।
আত্মসমর্পণকারী আবুল কালাম বরগুনা শহরে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের ব্যবসা করতেন। তিনি বরগুনা শহরের শহীদ স্মৃতি সড়কের আব্দুল করিমের ছেলে। কালামের স্ত্রী আসমা আক্তার পুতুল বরগুনার চান্দখালীর বকুলতলীর মো. ইউনুসের মেয়ে।
নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালে আবুল কালাম ও আসমা আক্তার পুতুলের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন সময় পারিবারিক কলহ হতো। গত জানুয়ারিতে বাগানবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন কালাম-পুতুল দম্পতি।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার রাতে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে পুতুলকে কুপিয়ে হত্যা করেন আবুল কালাম। পরে তিনি বরগুনা সদর থানায় এসে আত্মসমর্পণ করেন। তাঁকে নিয়ে পুলিশ অভিযান চালালেও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি।
কালাম ও পুতুল দম্পতির সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে রাকা মনি বলে, ‘আমার বাবা ও মায়ের মধ্যে স্বর্ণালংকার বানানোর টাকা নিয়ে ঝামেলা চলছিল। কয়েকবার তাঁদের মধ্যে মারামারিও হয়। আমার বাবা দুপুরে আমাকে কোমলপানীয়র সঙ্গে ঘুমের ওষুধজাতীয় কিছু একটা মিশিয়ে খাওয়ালে আমি ঘুমিয়ে ছিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই কান্না করছে, আর মা রক্তাক্ত অবস্থায় পাশের রুমে পড়ে আছে।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, স্ত্রীকে হত্যা করে আবুল কালাম নামের একজন থানায় এসে আত্মসমর্পণ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক যুবকের স্ত্রী বরগুনা পূবালী ব্যাংকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। আটক যুবক মানসিকভাবে বিপর্যস্ত। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে