মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে শিক্ষকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আজ সোমবার নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে এ কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। পরে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। একই দাবিতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা জানিয়েছেন শিক্ষক নেতারা।
শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরণ হালদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আসাদুল হক আসাদ, উজ্জ্বল কুমার মণ্ডল, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন বিশ্বাস, আলতাফুর রহমান, এইচ. এম ইলিয়াস হোসেন, মো. কবির হোসেন ও রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশ গড়ার কর্মসূচি কোনো দিন সফল হবে না। আগামী জাতীয় বাজেটে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের একদফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে