
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার বরিশালের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহবাদ জাহাগীরিয়া শাহ সুফি দরবার শরিফে, সাতকানিয়ার মির্জাখালী দরবার শরিফে ও আহমাদিয়া জামাত অনুসারীরা এই ঈদ উদ্যাপন করছেন। তাঁরা পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে এর সঙ্গে মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।
আজ সকাল ৯টায় নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠি হাজিবাড়ি শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, এ ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাঁজকাঠিসহ আশপাশের প্রায় ৫ শতাধিক পরিবার ঈদ পালন করছে।
নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তাঁদের ওয়ার্ডে ঈদ পালন করছে প্রায় ১ হাজার পরিবার।
আজ নগরের ৭টিসহ বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে