
বরগুনার তালতলী উপজেলায় ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যার চেষ্টার অভিযোগে চাপাতিসহ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন মুসল্লিরা। আজ সোমবার ঈদের দিন উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া শিকদার বাড়ি মসজিদের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মাসুম (৩২)। তিনি কড়ইবাড়িয়া আলীরবন্দর গ্রামের সাইদুর রহমানের ছেলে। মাসুম আলীরবন্দর এলাকার একটি মসজিদের ইমামতি ছেড়ে বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন।
অন্যদিকে ভুক্তভোগী ইমামের নাম ইমরান হোসেন। তাঁর বাড়ি আলীরবন্দর এলাকায় হলেও পাশের ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে ইমাম হিসেবে কর্মরত আছেন।
তালতলী থানার উপপরিদর্শক সুশান্ত ঘটনাস্থল থেকে ফিরে জানান, অভিযুক্ত মাসুম ও ইমাম ইমরান একসময়ে বন্ধু ছিল। পূর্বশত্রুতার জেরে মাসুম ইমাম ইমরানের ওপর হামলা চালান। গত কোরবানি ঈদের পর থেকে তাঁদের মধ্যে শত্রুতা তৈরি হয়। মাসুম গতকাল ঢাকা থেকে বাড়ি আসেন। আজ নামাজে আসার সময় দুই ফুট লম্বা ছুরি সঙ্গে করে নিয়ে আসেন। নামাজ পড়ার সময় মাসুম ইমামের পেছনে দাঁড়ায়। ইমাম রুকুতে গেলে মাসুম সঙ্গে থাকা ছুরি দিয়ে আঘাত করতে গেলে মুসল্লিরা তাঁকে ধরে ফেলেন।
মাসুমের অভিযোগ, গত বছর কোরবানির ঈদের সময় তাঁর প্রেমিকার ‘ইজ্জত হরণ’ করেন ইমরান। ঘটনাটি এলাকায় জানাজানি হয়। মাসুম বলেন, ‘পরে আমি ঢাকায় চলে যাই এবং প্রতিশোধ নিতে সুযোগ খুঁজি। এক হাজার টাকায় ঢাকা থেকে একটি ছুরি কিনে কুরিয়ারের মাধ্যমে তালতলী নিয়ে আসি। সুযোগ বুঝে ঈদের দিনই তার ওপর আক্রমণের পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক নামাজরত অবস্থায় ছুরি বের করি। কিন্তু মুসল্লিদের কারণে তাকে হত্যায় ব্যর্থ হই।’
মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী কুরিয়ারের কার্টন থেকে আনুমানিক দুই ফুট লম্বা একটি ছুরি বের করে। তাৎক্ষণিক আমি নামাজ ছেড়ে তাকে ঝাপটে ধরি। এরপর মুসল্লিরা তাকে ধরে আটক করে। পরে থানা-পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।’ জাকির জানান, ইমাম ইমরানের সঙ্গে হামলাকারী যুবক মাসুমের পূর্বশত্রুতা রয়েছে। হামলার কারণে মুসল্লিরা নামাজ ছেড়ে ছোটাছুটি শুরু করেন এবং নামাজ পণ্ড হয়ে যায়।
মাসুমের আনা অভিযোগ অস্বীকার করেছেন ইমাম ইমরান। তিনি জানান, কেওড়াবুনিয়া মাদ্রাসায় পড়ার সময় মাসুম তাঁর মোবাইল ফোন চুরি করেন। ওই ঘটনা থেকে দুজনের দ্বন্দ্ব হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম হামলার চেষ্টা করেছেন।
এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মাসুমকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয় নিয়ে মাসুমকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে