দেড় বছর বয়সী শিশু মাইশা আক্তারকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা মর্জিনা বেগম। ঘুম থেকে জেগে মেয়েকে খুঁজতে গিয়ে পেলেন ডোবার পানিতে ভাসমান লাশ।
শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি ইউনিয়নের কুমারবাড়ি এলাকার খলিফাবাড়িতে।
শিশু মাইশা ওই এলাকার শাহ আলমের মেয়ে। শিশুটির বাবা ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন।
শিশুটির চাচা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম জানান, মা ও মেয়ে একসঙ্গে ঘুমে ছিলেন। শিশুটি এর মধ্যে একবার সজাগ হয়ে মোবাইল ফোন ধরলে মা তাকে বারণ করে ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়েন। কিন্তু শিশুটি না ঘুমিয়ে ঘরের বাইরে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়।
এর মধ্যে মা সজাগ হয়ে সন্তানকে কাছে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের ডোবায় ভাসতে দেখে চিৎকার শুরু করেন। স্বজনেরা এগিয়ে শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, অনেক আগেই শিশুটি মারা গেছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে