
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫ জন ১৬ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন। ছাত্র অসন্তোষের জেরে ওই ৫ জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের কাছে পদত্যাগপত্র দিয়ে অব্যাহতি চান। এর ৩ দিন পর আজ বুধবার বিকেলে পদত্যাগপত্র দেওয়া প্রক্টর (ভারপ্রাপ্ত) এ টি এম রফিকুল ইসলামসহ আরও দুজন সহকারী প্রক্টরকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি ছাত্র আন্দোলনের চাপের মুখে ওই ৫ জন পদত্যাগ করেছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
১৬ ফেব্রুয়ারি পদত্যাগ করা প্রক্টরিয়াল বডির ৫ জন হচ্ছেন ভারপ্রাপ্ত প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম, মো. ইলিয়াস হোসেন, আলমগীর হোসেন ও আব্দুল্লাহ আহমেদ ফয়সাল।
এর মধ্যে রফিকুল, সাইফুল ও ইলিয়াসকে আজ বুধবার অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পদত্যাগ করা সহকারী প্রক্টর ইতিহাস বিভাগের প্রভাষক মো. ইলিয়াস হোসেন আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, প্রক্টর এবং তিনিসহ চারজন সহকারী প্রক্টর ১৬ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দিয়ে উপাচার্যের কাছে অব্যাহতি চেয়েছেন। তিনি তাঁর পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে