
বরগুনার আমতলীতে নাতি আদিবকে নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না নানা আতাহার গাজীর। পথে বাসচাপায় প্রাণ গেছে মাহিন্দ্রার এ দুই যাত্রীর। সেই সঙ্গে নিহত হয়েছেন পেছনে থাকা এক মোটরসাইকেলের আরোহী।
আজ মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া রহমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন বাইনবুনিয়া গ্রামের আতাহার গাজী (৬০), তাঁর নাতি আদিব (৭) ও মোটরসাইকেলচালক ডালাচালা গ্রামের শহীদুল ইসলাম (৫৫)। আদিব চাওড়ালোদা গ্রামের হিমু আকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কের পাশে পড়ে যায়। এ সময় এর পেছনে থাকা একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দিলে ঘটনাস্থলে আরোহী শহীদুল নিহত হন।
অন্যদিকে স্থানীয় লোকজন মাহিন্দ্রার তিন আহত আরোহীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আদিবকে মৃত্যু ঘোষণা করেন। সেখান থেকে বাকি দুজনকে বরিশালে নেওয়ার পথে আতাহার মারা যান। পুলিশ বাসটি ডাক্তারবাড়ি স্ট্যান্ড থেকে আটক করেছে। কিন্তু চালক ও সহকারী পালিয়ে গেছেন।
নিহত আতাহারের মেয়ে সালমা বলেন, ‘গাড়িচাপায় আমার বাবা ও বোনের ছেলে নিহত হয়েছে। বাবা তাঁর নাতিকে নিয়ে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি মাহিন্দ্রা গাড়িকে চাপা দেয়।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে