
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুতায়িত হয়ে মো. মাহিম ফরাজী (২৮) নামে এক ইটভাটা শ্রমিক মারা গেছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। সে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গুচ্ছগ্রাম এলাকার ইটভাটা শ্রমিক আ. হালিম ফরাজির ছেলে।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ বলেন, মাহিম একই এলাকার জসিমের ইটভাটায় মাটি কাটার কাজ করতেন। তিনি মাটি বহনকারী ইঞ্জিনচালিত ট্রাক্টরটি মেরামত করার জন্য সন্ধ্যার দিকে উপজেলার শিলায়কাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিয়াকত মার্কেটের আল আমীনের ওয়ার্কশপে নিয়ে যায়। ট্রাক্টরটি ঠিক করার সময় বিদ্যুতায়িত হয় সে। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে আনুমানিক সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে