ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে যাত্রীবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকাল ৬টা থেকে বরিশালে সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
এ নিয়ে নৌবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বিআইডব্লিউটিএর আদেশের পর আজ সকাল থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে নৌপরিবহন চলাচল করছে না।’
বন্দর কর্মকর্তা আরও জানান, ‘বরিশাল নৌবন্দর থেকে অভ্যন্তরীণ ১১ রুটে যাত্রীবাহী নৌযান চলাচল করে। দূরপাল্লার একমাত্র রুট হচ্ছে ঢাকা-বরিশাল। এ ছাড়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলও বন্ধ হয়ে গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ‘বরিশালে আজ শনিবার সকাল পর্যন্ত ৪ নম্বর সংকেত জারি রয়েছে। সকাল থেকে বরিশালের আকাশ মেঘলা রয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে