বরগুনার পাথরঘাটায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ সময় মেঝেতে শুয়ে কাঁদছিল তাঁর চার মাস বয়সী শিশুসন্তান।
নিহত নারীর নাম সিনথিয়া (২১)। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মোহাম্মদ আলিফের মেয়ে ও দক্ষিণ পাথরঘাটা গ্রামের হাসিবের স্ত্রী। পুলিশ আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। সেই সঙ্গে তাঁর স্বামী হাসিব ও শ্বশুর জাকির শিকদারকে আটক করেছে।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে হাসিব ও সিনথিয়ার বিয়ে হয়। শুরুর দিকে তাঁদের ভালো সম্পর্ক থাকলেও সম্প্রতি দাম্পত্য কলহ দেখা দেয়।
এক প্রতিবেশী নারী বলেন, ‘সন্ধ্যায় সিনথিয়ার চার মাস বয়সী মেয়ের কান্না শুনে তাঁদের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি মেয়েটি মাটিতে শুয়ে কাঁদছে আর সিনথিয়া গলায় ফাঁস দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে।’
সিনথিয়ার বাবার দাবি, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ঝুলিয়ে রেখেছে। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াকুব বলেন, ‘সিনথিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিনথিয়ার স্বামী হাসিব ও তাঁর শ্বশুর জাকিরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে