
বরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
২০১৬ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয় গ্রিন সিটি পার্ক। এ ছাড়া আরও দুটি শিশুপার্ক রয়েছে নগরে। প্রতিটি পার্কে প্রবেশ উন্মুক্ত ছিল বছরের পর বছর। কিন্তু ঈদুল ফিতরের দিন গত ৩১ মার্চ থেকে গ্রিন সিটি পার্কে প্রবেশ ফি চালু করেছে করপোরেশন। বাস টার্মিনালের পার্কিং ফির রসিদ দিয়ে ১০ টাকা নিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন, শিশুবান্ধব নগরীতে শিশুদের নিয়ে এমন বাণিজ্য কাম্য নয়। করপোরেশনের টাকা কামানোর আরও অনেক পথ রয়েছে।
গত মঙ্গলবার বিকেলে পার্কটিতে গেলে মাসুদ আহমেদ নামক এক অভিভাবক বলেন, ‘ছেলেমেয়েকে নিয়ে এসে দেখি ১০ টাকা করে নিচ্ছে। অনেক পথশিশু, অসহায় শিশু এসে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বাস টার্মিনালের রসিদ দিয়ে শিশুদের নামে টাকা নেওয়া ঘৃণিত কাজ।’
আসমা আক্তার নামক এক গৃহিণী জানতে চান, পার্কে কি কোনো নতুন রাইড আছে? যেগুলো ছিল, তা-ও কি পর্যাপ্ত? নামমাত্র কয়েকটি রাইড, যেমন দোলনা, ঘোড়া, স্লাইডার রয়েছে। এটা তো একধরনের প্রতারণা।
এদিকে শিশুপার্কে ফি ধার্য করায় ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। হাওলাদার নান্টু নামক একজন লিখেছেন, ফ্রি পার্ক এখন চাঁদাবাজির পার্ক। সিটি করপোরেশনকে দেউলিয়া ঘোষণা করা উচিত।
বিসিসির দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবারের ঈদের দিন হঠাৎ প্রশাসকের ইচ্ছায় শিশুপার্কে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। জেনে ব্যবস্থা নেবেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে