
বরগুনার পাথরঘাটায় দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের সোর্স জুয়েলের বিরুদ্ধে ইয়াবা দিয়ে সুমন (২৮) নামে এক যুবককে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা বাজারে প্রতিবাদ করে স্থানীয় শতাধিক বাসিন্দা। এসময় তারা নিরীহ জেলে সুমনকে ফাঁসানোর অভিযোগে কোস্টগার্ডের সোর্স জুয়েলের বিচার দাবি করেন।
এর আগে বিকেল পাঁচটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা বাজার সংলগ্ন এলাকা থেকে জুয়েলকে আটক করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
আটক সুমন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকার শাহ আলমের ছেলে। পেশায় একজন জেলে।
অভিযুক্ত কোস্টগার্ডের সোর্স জুয়েল (২৮) পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর এলাকায় জাফর মীরের ছেলে। পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল আগে একাধিকবার মাদকসহ আটক হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোস্টগার্ডের সোর্স জুয়েল ২০২০ সালের মার্চের ৭ তারিখে ১ কেজি গাঁজাসহ আটক করেছিল কোস্টগার্ড। সেখান থেকে জামিনে বের হয়ে কোস্টগার্ডের সোর্স হয়ে বিভিন্ন জনকে ফাঁসিয়েছে।
প্রত্যক্ষদর্শী ইউনুস ও খলিল আজকের পত্রিকাকে জানান, সুমন পাথরঘাটা থেকে মাছ বিক্রি করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে জুয়েলের পথ রোধ করে গাড়ি থেকে নামিয়ে পায়ের কাছে ইয়াবা রাখতে গেলে আমরা দেখে ফেলি। এসময় কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তখন তাড়াতাড়ি ইয়াবাগুলো উঠিয়ে সুমনের পকেটে রেখে কোস্টগার্ডকে ফোন দিয়ে আটক করায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘সুমন আমাদের এলাকার নিরীহ ছেলে। সম্প্রতি তার পারিবারিক ঝামেলা নিয়ে খায়রুল নামে এক যুবকের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এর জেরে খায়রুলের বন্ধু জুয়েল সুমনের পকেটে ইয়াবা দিয়ে তাকে ফাঁসিয়েছে।’
এ বিষয়ে রাত সাড়ে সাতটায় দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কোস্টগার্ড। সংবাদ সম্মেলনে আটক সুমন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘দীর্ঘদিন ধরে জুয়েল আমাকে হরিণের চামড়া ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। গত এক মাস আগে আমি এ বিষয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরিও করেছি।’
দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট এম আকতার হোসেন সংবাদ সম্মেলনে জানান, ‘জুয়েল নামে আমাদের কোনো সোর্স নেই। আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে অভিযান চালিয়ে সুমনকে ১০০ পিচ ইয়াবা ও ১৭ হাজার ৭৮২ টাকাসহ আটক করেছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে