বরগুনা থানা-পুলিশের অভিযানে যুবলীগ নেতা ও ২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। তিনি বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের একটি বাসা থেকে গ্রেপ্তার হন তানভীর।
এ বছর বরগুনায় শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণসহ এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পুলিশের নজরদারিতে ছিলেন তিনি। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
এর আগে তানভীরের বড় ভাই বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা, জেলা যুবলীগ নেতা ও গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরগুনা থানার বিশেষ আইনে মামলার আসামি। বিকেল ৫টায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে