
বরগুনার বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাড়ি উপজেলার সড়িষামুড়ি এলাকায়।
ঘটনার পর গতকাল বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে বেতাগী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার রতন বিশ্বাসের ছেলে বশির বিশ্বাস (৩৫) কথা আছে বলে মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজখুজি শুরু করে। এরপর সকালে অভিযুক্ত বশির কিশোরীকে তার খালু বাড়ির কাছে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে মেয়ের বাবা এসে কিশোরীকে উদ্ধার করে। তখন কিশোরী জানায় বশির তাকে গভীর রাতে নৌকায় করে নদীতে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগী কিশোরীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘বশির নামে ওই ছেলে আমার মেয়েকে রাতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। সকালে মেয়েকে উদ্ধার করে পুলিশে খবর দেই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্ত বশিরকে আসামি করে ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে