
বরিশালের মুলাদীতে বোনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেম ব্যাপারীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
এতে দুই নারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আজ শনিবার সকালে আহত আবুল কাশেম ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন।
মামলা ও বাদী সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কাশেম ব্যাপারীর স্ত্রী নাজমা বেগম তাঁর পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া ৬ শতাংশ জমিতে বাড়ি ও দোকান নির্মাণ করেন। কয়েক মাস আগে নাজমা বেগমের বৈমাত্রেয় ভাই সিরাজ খান ও তাঁর লোকজন ওই বাড়ি ও দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন।
এদিকে নাজমা বেগম রাজি না হওয়ায় গতকাল শুক্রবার লোকজন নিয়ে সিরাজ খান বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা দোকান ও বাড়িঘর ভাঙচুর করতে চাইলে নাজমা ও তাঁর ছেলেরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা নাজমা বেগম, তাঁর স্বামী আবুল কাশেম ব্যাপারী, ছেলে কাইউম ব্যাপারী, সায়েম ব্যাপারী ও পুত্রবধূ লাবিবাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজ খানের ভাই সেন্টু খান হামলার কথা অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘পিতার জমি ছেড়ে দেওয়ার জন্য বোনকে অনুরোধ করা হয়। এতে বোন, ভগ্নিপতি ও ভাগনেরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে।’
এ বিষয়ে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে