
আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকেরা আমার কিছু করতে পারবে না—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নৌকার প্রার্থী শাহজাহান ওমর।
গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর বাইপাস মোড়ে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সমাবেশে শাহজাহান ওমর এসব কথা বলেন।
শাহজাহান ওমর বলেছেন, ‘কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাঁটি করবেন না, মারামারি করবেন না, নিজেরা নিজেরা ঝগড়াঝাঁটি কী? এতে রিপোর্ট হয়। এই দেখেন না, গত পরশু দিন স্কুলশিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম অথচ পেপারে উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি।’
সাংবাদিকদের নিয়ে শাহজাহান ওমর বলেন, ‘এই যে সাংঘাতিক আছে না সাংবাদিক, এরা এতই সাংঘাতিক সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রচার করে। এখানে কি কোনো সাংবাদিক আছে? তোমরা তো আমার পেছনে লেগেই আছ। আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থাভাজন, তোমাদের সাংবাদিকেরা আমার কিছু করতে পারবে না।’
শাহজাহান ওমর বলেন, ‘যে ভালোবাসা রেখে একটা মুক্তিযোদ্ধাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান করেছেন—আমি তাঁর এ আস্থা, এ ঋণ পরিশোধ করতে চাই।’
কর্মী সমাবেশে বক্তারা দল-মত নির্বিশেষে ব্যক্তি শাহজাহান ওমরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ আরও অনেকে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে