
ঝালকাঠির কাঁঠালিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শনিবার রাতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২৪ আগস্ট আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যাহার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে। এমতবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সকল সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইলো।’
এ বিষয়ে শামসুল আলম বলেন, ‘বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে। আর বিএনপি নেতাদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ পদবি কিছুই না। আমি আগেও বিএনপি করেছি এখনো করব।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, ‘তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছেন। তাই থাকে দল অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে