
বরগুনার বেতাগীতে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন মুসল্লিরা।
নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা।
নামাজে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
নামাজ আয়োজক কমিটির সদস্য মো. শাহাদাত হোসাইন বলেন, আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদ-আপদ, দুঃখকষ্ট, বালা-মুসিবত অবশ্যই দূর করে দেন। খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি আল্লাহর খাস রহমত। তাই বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।
নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বরগুনার গুদীকাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. ইয়াকুব। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমদ, বেতাগী ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোতালেব, বেতাগী মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আতিকুর রহমান, বেতাগী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম খতিব মাওলানা প্রভাষক আবদুল হাই নেছারি, বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, বেতাগী জনকল্যাণ সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ নামাজে অংশ নেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে