
বরিশালের মুলাদীতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদারের বাড়ির একটি লাউগাছে ব্যতিক্রমী এই ফলন হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি লাউ ছোট থাকলেও বাকি ১১টি বেশ বড়।
লাউগাছটি উন্নত জাতের কি না, জানতে চাইলে শহীদুল ইসলাম জানান, বাজার থেকে কিনে আনা লাউয়ের একটি চারা থেকে অনেক জায়গাজুড়ে লতা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য বোঁটায় একটি করে ধরলেও একটি বোঁটায় ১৭টি লাউ ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, জেনেটিক্যাল পরিবর্তনের কারণে এক বোঁটায় একাধিক লাউ ধরতে পারে। তবে এই লাউয়ের বীজ থেকে পরে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো সংরক্ষণ করা হবে।
শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বাজার থেকে লাউয়ের চারা কিনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন। কয়েক দিনের মধ্যে লাউয়ের চারা বেশ মোটা হয় এবং দ্রুত ছড়াতে থাকে। কয়েক দিন আগে দেখা যায়, লাউয়ের এক বোঁটায় ‘আঙুর’-এর ছড়ার মতো লাউ ধরেছে। পরে ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় চালার সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃত্রিম পরাগায়নেও এক ফুলে একাধিক ডিম্বাণু নিষিক্ত হলে একাধিক লাউ ধরতে পারে। লাউয়ের মালিককে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই লাউবীজের চারা থেকে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এতে অল্প জায়গায় কৃষকেরা বেশি ফলন পেতে পারেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে