
ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দেওয়া, মহাসড়কে সাইড লেন নির্মাণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশালের চালকেরা। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মহানগরীর অশ্বিনী কুমার হলের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। পরে সেখান থেকে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় তাঁরা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং স্ট্যান্ড নির্মাণ, ট্রাফিক মামলা-হয়রানি বন্ধ, বরিশাল সিটি করপোরেশন থেকে দেওয়া লাইসেন্স নবায়নের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে