ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বরিশালগামী ট্রাকচাপায় এক ভ্যানচালক ও এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত চিত্তরঞ্জন দাসের ছেলে মাছ ব্যবসায়ী বরুণচন্দ্র দাস (৫০) ও বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্যাদার ছেলে ভ্যানচালক আয়নাল প্যাদা (৬০)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বাটাজোর বন্দরের মাছ ব্যবসায়ী বরুণচন্দ্র দাস সোমবার ভোর পৌনে ৫টার দিকে ভ্যানে চেপে মাছ নিয়ে বাজারে আসার পথে বাটাজোর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বরুণ ও ভ্যানচালক আয়নাল নিহত হন।
ওসি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে