
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা অশ্বিনীকুমার দত্তের বাসভবনে ১৯৬৩ সালে গড়ে উঠেছিল সরকারি বরিশাল কলেজ। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের খেলার মাঠে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। এর প্রতিবাদে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোচ্চার হয়ে উঠেছেন।
‘সরকারি বরিশাল কলেজ খেলার মাঠ রক্ষা কমিটি’ মাঠ নষ্ট করে ভবন নির্মাণ যেকোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার কমিটির নেতারা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। একই দাবিতে ১৫ জুলাই মিছিল ও সমাবেশ করা হবে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বারবার বরিশাল কলেজের বুকে আঁচড় লাগানোয় ক্ষতবিক্ষত হচ্ছে অশ্বিনীকুমারের স্মৃতি।
কলেজ সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষের জন্য ছয়তলা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের দক্ষিণ পাশের দেয়াল ঘেঁষে এটি নির্মাণ করা হবে। এতে করে একমাত্র খেলার মাঠটি নষ্ট হয়ে যাবে দাবি তুলে আন্দোলনে নেমেছে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অধ্যাপক শাহ সাজেদাকে সভাপতি ও মনীষা চক্রবর্তীকে সদস্যসচিব করে গঠিত হয়েছে ১০১ সদস্যের মাঠ রক্ষা কমিটি।
কমিটি গতকাল ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি তোলে। এগুলো হচ্ছে খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ বন্ধ করতে হবে, শ্রেণিকক্ষের সংকট নিরসনে বিকল্প স্থানে ভবন নির্মাণ করতে হবে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
মনীষা চক্রবর্তী বলেন, এখানে বহুতল ভবন হলে খেলার মাঠ থাকবে না। স্মৃতিবিজড়িত তমালগাছটির ওপরও প্রভাব পড়বে। বিকল্প স্থান থাকার পরও মাঠ ধ্বংস করে ভবন নির্মাণের পাঁয়তারা শিক্ষাবান্ধব কর্মকাণ্ড নয়।
এ নিয়ে কথা হলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বরিশাল কলেজের স্মৃতিবিজড়িত তমালগাছ ক্ষতিগ্রস্ত না করেই ভবন করা হবে; যার ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। তিনি জানান, অন্য জায়গায় ভবন নির্মাণে কলেজের পুকুরের পাশে পর্যাপ্ত জমি নেই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কলেজের উপাধ্যক্ষ লতিফা আক্তার বলেন, ‘২৪ বছর ধরে এই কলেজে ভবন হয় না। এখন আমাদের শিক্ষার্থী প্রায় ৮ হাজার। বসার জায়গা নেই। এর আগেও বরাদ্দ সরে গেছে। এই ভবন নির্মাণে আমাদের কিছু করার নেই, সরকার ভবন করছে। এটি মাঠের এক পাশে হবে, তাতে তেমন ক্ষতি হবে না। তা ছাড়া বড় কিছু পেতে হলে একটু তো হারাতেই হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে