
কাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। কলমগুলো প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি ভূমিকা রাখবে পরিবেশ রক্ষায়ও। কারণ কলমগুলো ব্যবহার শেষে মাটিতে ফেলে রাখলে তা থেকে জন্ম নেবে বিভিন্ন গাছের চারা।
আমিরুল জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে এ কলম তৈরির চেষ্টা শুরু করেন। দুই মাস চেষ্টার পর গত নভেম্বর মাসে সফল হন। বিভিন্ন রঙের কাগজের মধ্যে কালির শিষ পেঁচিয়ে আঠা লাগিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হয়। ওই কাগজের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের বীজ ভরে রোদে শুকিয়ে তৈরি করা হয় এ কলম।
আমিরুল বলেন, ‘প্লাস্টিকের তৈরি কলম শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। এ কলম ব্যবহার করলে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হবে না। উল্টো পরিবেশের ভারসাম্য রক্ষার পথ সুগম হচ্ছে। আমার লক্ষ্য হলো, পাঁচ টাকা ব্যয়ে হাজার টাকা আয়ের পথ সৃষ্টি করা। মানুষ গাছ রোপণে আগ্রহী নয়। আমার এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে অনায়াসেই গাছ মাটিতে জন্ম হবে। কারণ যেখানে এ কলম ফেলা হবে, সেখানেই ফলদ গাছের চারার জন্ম হবে। সরকারি আর্থিক সহায়তা পেলে পরিবেশবান্ধব এ কলম দেশের সর্বত্র বাজারজাত করা যাবে।’
আমিরুলের বাবা মনিরুল বলেন, সে লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় কাজ করছে। তারই সফলতা পরিবেশবান্ধব কাগজের কলম তৈরি।
আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান বলেন, আমিরুল ইসলাম প্লাস্টিক ব্যবহার কমাতে পরিবেশবান্ধব কলম তৈরি করেছে। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে আর্থিক সাশ্রয় হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমিরুলের এমন উদ্যোগকে প্রসারিত করতে সব ধরনের সহায়তা করা হবে। এটি একটি ভালো উদ্যোগ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে