বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে সেচ ব্লক থেকে সেচ পাম্পসহ পাইপ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ইজাবুল মিয়া অভিযোগ করেন, চাঁদাবাজদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তাঁরা সেচ পাম্প নিয়ে গেছেন।
ইজাবুল মিয়া জানান, দীর্ঘ ১০ বছর ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ইরি ব্লকের সেচ কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলতি মৌসুমেও তিনি স্ট্যাম্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে নালা পরিষ্কার করেন এবং সেচ পাম্প স্থাপন করেন।
তবে এতে বাধা হয়ে দাঁড়ায় চাঁদাবাজ ইউনুস মিয়া, মিরাজুল ইসলাম ও সেকেন্দার খাঁর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। তাঁদের দাবি, সেচ ব্লক করতে হলে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হবে। কিন্তু সেই টাকা দিতে না পারায় ২৫ নভেম্বর রাতে তারা সেচ পাম্প এবং পাইপ চুরি করে নিয়ে যায়।
এখানেই থেমে থাকেনি ঘটনাটি। চাঁদাবাজ দলটি ইজাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধরও করে বলে অভিযোগ করেছেন তিনি।
পরদিন ২৬ নভেম্বর দুপুরে ইজাবুল মিয়া আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউনুস মিয়া চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্লক নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। সে জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে