
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানার পুলিশ। শিক্ষার্থীর নাম শান্ত হাওলাদার (১৪)। সে নদমূলা গ্রামের রাজমিস্ত্রি মো. লোকমান হাওলাদারের ছেলে।
শান্তর মা রুবী বেগম জানান, শান্ত বৃহস্পতিবার নদীতে মাছ ধরে দুপুরে বাসায় আসে। দুপুরের খাবার খেয়ে বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের এক দিন পরে আজ শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামে জাকারিয়া হাওলাদারের বাড়িসংলগ্ন একটি বেড়ে মরদেহ দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ শুক্রবার শান্ত হাওলাদার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে