বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে এবার সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে জিডি করেন। এর আগে ফেব্রুয়ারিতে ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জিডিতে অভিযুক্ত ব্যক্তিরা হলেন—ইংরেজি বিভাগের রাকিন খান, সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, আইন বিভাগের তরিক হোসেন, ইংরেজি বিভাগের মিজানুর রহমান, ইংরেজি বিভাগের এনামুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম ডি শিহাব, ইংরেজি বিভাগের তরিকুল ইসলাম, কোস্টাল স্টাডিজ বিভাগের স্বপ্নীল অপূর্ব রকি ও রসায়ন বিভাগের রফিক। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।
জিডিতে উল্লেখ করা হয়, বিবাদীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। তাঁরা বিভিন্নভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তৈরি করে বেড়ায়। তাঁদের ভয়ে সাধারণ শিক্ষার্থীরা তটস্থ থাকেন।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমরা যৌক্তিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কণ্ঠরোধ করতে জিডি এবং মামলার ভয় দেখাচ্ছে। এর আগেও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, যা এখনো বহাল।’
জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে আপাতত ১০ শিক্ষার্থীর নামে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, ‘আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে আমি এ বিষয়ে কিছু জানি না।’
এ ব্যাপারে উপাচার্য ড. শুচিতা শরমিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
প্রসঙ্গত, ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা পুড়িয়ে তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন একদল শিক্ষার্থী।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে