বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি হাওলাদার (১৮) হত্যা মামলার প্রধান দুই আসামির গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রাব্বির সহপাঠী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
রাব্বির মা পারভিন বেগম, বোন লামিয়া ও সহপাঠীরা সমাবেশে অংশ নেন। তাঁরা প্রধান দুই আসামির দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
লামিয়া বলেন, ‘আসামিরা মাদক কারবারি এবং পূর্বশত্রুতার জেরে রাব্বিকে নৃশংসভাবে হত্যা করেছে। চার আসামির মধ্যে প্রধান দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কে আছি, তাই দ্রুত তাঁদের গ্রেপ্তার চাই। অন্যথায় কঠোর আন্দোলনে যাব।’
স্থানীয় ও তদন্ত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার রাব্বি মাদকসেবন ও কারবারে যুক্ত ছিলেন। মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র্যাব পৃথক অভিযানে মামলার ৩ নম্বর আসামি সাকিব এবং ৪ নম্বর আসামি সাগর খন্দকারকে গ্রেপ্তার করে। তবে প্রধান দুই আসামি এখনো পলাতক।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে