পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ভুক্তভোগী প্রসেনজিৎ বলেন, ‘আমার বোন ইনস্টিটিউটের শিক্ষার্থী। সেই সুবাদে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পরিচয়। ২০২৩ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পে চুক্তিপত্র করে ২ লাখ টাকা নেন শিক্ষক মামুন। যার সব প্রমাণ রয়েছে। কিন্তু প্রায় এক বছর অতিবাহিত হলেও চাকরি নিয়ে টালবাহানা করতে থাকেন তিনি। সবশেষ গত মাসে চাকরি দেওয়া সম্ভব না বলে জানান তিনি। ফলে কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা দিলেও তিনি ওয়াদা রাখেননি।’
অভিযুক্ত শিক্ষক বলেন, ‘আমি টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য আরেক শিক্ষক সোয়েবকে দিয়েছি। আমাদের গ্রামের বাড়ি একই এলাকায়। আমি চেষ্টায় আছি প্রসেনজিতের টাকা ফেরত দেওয়ার।’
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল আমিন বলেন, ‘শিক্ষক মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কখনোই এমন কাজ করতে পারেন না। অভিযোগ খতিয়ে দেখা হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে