
চাঁদাবাজি, চর দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভোলার দৌলতখানের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তাঁর ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোলা সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোডের মিয়াজি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাসির উদ্দিন নান্নু (৬২) ও ছেলে মো. আরিফ (৩৩)। নান্নু মদনপুর ইউপির চেয়ারম্যান।
ভোলা জেলা দক্ষিণ কোস্ট গার্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে ভোলা স্টেডিয়াম এলাকা ও মদনপুর ইউনিয়নের নিরীহ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নান্নু ও তাঁর ছেলেকে আটক করে।
এ সময় তাঁদের কাছ থেকে দুটি পাইপগান, ১০টি রামদা, ৫টি বগি দা, ৪টি দা, একটি শাবল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে